https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিসিএস'র কার্যক্রম শুরু - atv sangbad জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিসিএস'র কার্যক্রম শুরু - atv sangbad জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিসিএস'র কার্যক্রম শুরু - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিসিএস’র কার্যক্রম শুরু

কক্সবাজার প্রতিনিধি, এটিভি সংবাদ / ২০১ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:১৮ অপরাহ্ন

কক্সবাজার প্রতিনিধি, এটিভি সংবাদ //

ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কনসাস কনজ্যুমারর্স সোসাইটি (সিসিএস) কক্সবাজার জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় বিএডিসি সেচ ভবনের কনফারেন্স রুমে এক পরিচিতি ও মতবিনিময় সভার মধ্য দিয়ে জেলা পর্যায়ে সিসিএস’র কার্যক্রমের সূচনা ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কো-অর্ডিনেটর মুহাম্মদ ওমর ফারুক এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য মো. কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, বর্তমান বাজার ব্যবস্থায় অসাধু ব্যবসায়ীরা নানা অনিয়মের মাধ্যমে ভোক্তাদের ঠকিয়ে চলেছে। এ অবস্থায় শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, দরকার ব্যাপক জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ। এ ক্ষেত্রে সিসিএস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ে আইনগত কাঠামো ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসম্পৃক্ততা অপরিহার্য। সিসিএস সদস্যরা মাঠপর্যায়ে সচেতনতা সৃষ্টি করে প্রশাসনের কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ বলেন, ভোক্তারা কোথায় কোথায় প্রতারণার শিকার হচ্ছেন, সে সম্পর্কে আমাদের তথ্য রয়েছে। তবে জনবল সংকটের কারণে তা প্রতিরোধে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সিসিএস’র মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এসব কার্যক্রমে বড় সহায়ক হতে পারে।

সভায় জেলার নয়টি উপজেলা থেকে আগত সিসিএস সদস্যরা নিজ নিজ এলাকার ভোক্তা অধিকার পরিস্থিতি, সমস্যা এবং সমাধানের পথ তুলে ধরেন।

সভা শেষে জেলা কো-অর্ডিনেটর মুহাম্মদ ওমর ফারুক আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। তিনি জানান, সিসিএস কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় কমিটি গঠন করে তৃণমূল পর্যায়ে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতা কার্যক্রম চালাবে এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবে।

সামাজিক দায়বদ্ধতা থেকে, দেশ ও গণমানুষের কথা চিন্তা করে কনসাস কনজ্যুমারর্স সোসাইটি (সিসিএস) সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন তার ভূয়সী প্রশংসা করেন, এটিভি সংবাদ ডটকম’র সম্পাদক এস এম জামান।

এটিভি/সিসিএস/কক্সবাজার 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ