https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ অপরাধের শীর্ষে দেশের ৩ শহর! - atv sangbad অপরাধের শীর্ষে দেশের ৩ শহর! - atv sangbad অপরাধের শীর্ষে দেশের ৩ শহর! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

অপরাধের শীর্ষে দেশের ৩ শহর!

অনুসন্ধানী প্রতিবেদক, এটিভি সংবাদ / ৩৩২ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২:১৫ অপরাহ্ন

অনুসন্ধানী প্রতিবেদক, এটিভি সংবাদ //

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা দেশের এই তিন প্রধান শহর এখন অপরাধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একসময় নির্দিষ্ট কিছু এলাকায় অপরাধ সীমাবদ্ধ থাকলেও এখন পুরো শহরগুলোই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে।

ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৭ হাজার ৮২৭টি অপরাধের মামলা রেকর্ড করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। সদরঘাট, মুগদা, যাত্রাবাড়ী, রূপনগর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকাগুলো অপরাধের হটস্পটে পরিণত হয়েছে।

অপরাধ বিজ্ঞানী ড. তৌহিদুল ইসলামের মতে, অপরাধ নিয়ন্ত্রণে কেবল পুলিশি অভিযানই যথেষ্ট নয়। কমিউনিটি পুলিশিং, বিচারব্যবস্থার গতিশীলতা এবং তরুণদের জন্য খেলাধুলা ও প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন।

মোহাম্মদপুর এলাকায় কিলার বাদল ও তার সহযোগী কিলার লাল লাল্লু এখনো অপরাধ নিয়ন্ত্রণ করছে। বাদলের নিয়ন্ত্রণে রয়েছে কিশোর গ্যাং নেটওয়ার্ক, যার মাধ্যমে ঘাট বাবু, ভাঙ্গারি রনি, লম্বু মোশারফ, গ্যারেজ সোহেল ও চাপাতি কাইয়ুমের মতো সন্ত্রাসীরা সক্রিয়।

১৮ মে জাপান গার্ডেন সিটির কাছে চাঁদা না পেয়ে ব্যবসায়ী আবু আলেমকে কুপিয়ে আহত করেছে চাপাতি কাইয়ুম। ২৭ মে একই এলাকায় ব্যবসায়ী সাব্বির আহমেদের ওপর হামলা হয়। ভয়ে কেউই মামলা করার সাহস পাচ্ছে না।

মিরপুরের কাফরুল ও ভাসানটেক এলাকায় ইব্রাহিমের নেতৃত্বে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চলছে। পল্লবী, মিরপুর-১০ ও ১১-এ শাহাদত ও মুক্তারের নিয়ন্ত্রণে নজরুল ইসলাম নজু, লালন, শাহীন ও মনারের মাধ্যমে অপরাধ চলছে। শনিবার (১২ জুলাই) মিরপুর ১১-এর বড় মসজিদের সামনে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে মাদক ব্যবসা, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ফুটপাত দখল অপরাধের প্রধান রূপ হিসেবে আবির্ভূত হয়েছে। ২০২৫ সালে এখানে কমপক্ষে ১২০টি হত্যাকাণ্ড ঘটেছে। ইয়াবা ও আইসের মতো মাদক নগরীর অলিগলিতে ছড়িয়ে পড়েছে, যা তরুণদের মধ্যে ছিনতাই ও হত্যার ঘটনা বাড়াচ্ছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নগরীতে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা এই গ্যাংগুলো ছিনতাই, মারামারি এবং হত্যাকাণ্ডে জড়িত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান মৌমিতা পাল বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা, সামাজিক অবক্ষয়, বেকারত্ব ও রাজনৈতিক প্রভাব অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তিনি সুস্থ বিনোদন, কর্মসংস্থান ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয় বন্ধের পরামর্শ দিয়েছেন।

খুলনা

খুলনা একসময় নিষিদ্ধ চরমপন্থিদের আশ্রয়স্থল ছিল। এখন এখানে প্রকাশ্যে খুনাখুনি নগরবাসীর মধ্যে ভয়ের সঞ্চার করছে। গত ১০ মাসে ২৭টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে ৮টি আধিপত্য দ্বন্দ্বের কারণে। মাদক ব্যবসার ভাগাভাগি নিয়ে ২৭ জুন রূপসার রাজাপুরে তিন যুবককে গুলি করা হয়, যাতে সাব্বির নামে একজন নিহত হন।

১১ জুলাই যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি ও রগ কেটে হত্যা করা হয়। বিএনপি এটিকে রাজনৈতিক খুন বলে দাবি করেছে। নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করে শীর্ষ কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছেন।

২৩ জানুয়ারি ময়লাপোতা মোড়ে সাদিকুর নামে আরেক যুবককে গুলি করে হত্যা করা হয়। এসব হত্যার ঘটনায় পুলিশি তদন্তে মাদক ব্যবসাসংক্রান্ত এলাকাভিত্তিক ভাগাভাগি বা অধিপত্যকে মূল কারণ হিসেবে চিহ্নিত করছেন।

শীর্ষ চরমপন্থি নেতা শাহীনুল হক শাহীনকে ১৬ মার্চ গুলি করে হত্যা করা হয়। তিনি চরমপন্থি নেতা শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলার আসামি ছিলেন। ৯ জানুয়ারি চরমপন্থি দ্বন্দ্বে কক্সবাজার সমুদ্রসৈকতে খুন হন খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। তিনিও চরমপন্থি নেতা হুজি শহীদ হত্যা মামলার আসামি ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, পরিবর্তিত পরিস্থিতির পর ভেঙে পড়া পুলিশি মনোবল চাঙা করে মাঠে সক্রিয় হওয়াটা ছিল বড় চ্যালেঞ্জ। আমরা এখন মাঠে বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি সক্রিয়।

এটিভি/বিপি/অপরাধ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ