https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের জোয়ার আনতে চান মাহবুবুর রহমান - atv sangbad সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের জোয়ার আনতে চান মাহবুবুর রহমান - atv sangbad সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের জোয়ার আনতে চান মাহবুবুর রহমান - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের জোয়ার আনতে চান মাহবুবুর রহমান

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি / ৪২০ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি //

রাজনীতিতে তৃণমূলই ভিত্তি। সেই গণভিত্তিকে পাথেয় করে তৃণমূল থেকে ধাপে ধাপে এগিয়ে এখন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় রাজনীতিতেও আলোচনায় উঠে এসেছেন জামালগঞ্জের বাসিন্দা তরুণ রাজনীতিক মো. মাহবুবুর রহমান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠপর্যায়ে সক্রিয় আছেন তিনি। সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা, দলের আদর্শে অবিচলতা ও ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তি ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের দৃষ্টি কেড়েছে। কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত নেতাকর্মীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের (ধর্মপাশা,মধ্যনগর তাহিরপুর ও জামালগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা যে যার মতো প্রস্তুতি শুরু করেছেন। এর মধ্যে অন্যতম আলোচিত নাম মাহবুবুর রহমান সরকার যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ সাবেকসহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এবং একজন পরীক্ষিত ছাত্রনেতা হিসেবে দলীয় মহলে সুপরিচিত।
দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করে মাহবুবুর রহমান সরকার বলেন, সারাদেশের মানুষ এখন একটি নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়। আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এই বিশ্বাস থেকেই আমি প্রস্তুতি নিচ্ছি। আমি দীর্ঘ ১৭ বছর ধরে আমার নির্বাচনী এলাকার জনগণের ভোটাধিকারের পক্ষে রাজপথে আছি।
তিনি বলেন, ৫ আগস্ট দেশের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের সূচনা হয়েছে। এখন সময় এসেছে পরিবর্তনের। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা নতুনভাবে স্বপ্ন দেখছি। তৃণমূল পর্যায়ে ব্যাপক সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে কয়েক উপজেলায় বিশাল জনসভা করেছি এবং খুব শিগগিরই প্রতিটা উপজেলায় সমাবেশ করবো। আমার এলাকায় ২০৭টি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটিতে বিএনপির কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছি।
গ্রামপর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, গভীরভাবে জনগণের সঙ্গে যুক্ত হচ্ছি। ঘরে ঘরে গিয়ে বিএনপির অবস্থান, তারেক রহমানের নেতৃত্ব এবং গণতন্ত্র ফিরিয়ে আনার কর্মসূচি তুলে ধরছি। নতুন ভোটারদের প্রসঙ্গে মাহবুবুর রহমান সরকার বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আজ দেশের যুবসমাজ ও সাধারণ মানুষ ভোট দিতে চায়, পরিবর্তন চায়। তরুণ ভোটাররা যেন ভয়হীনভাবে মত প্রকাশ করতে পারে এই স্বাধীনতার জন্যই তারেক রহমান সংগ্রাম করে যাচ্ছেন।
দলের প্রতি নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরে
মাহবুবুর রহমান সরকার বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন তৃণমূল কর্মী। আমি রাজনীতি থাকা অবস্থায়ও সাধারণ মানুষের পাশে ছিলাম। আমার অভিজ্ঞতা, নীতিশিক্ষা ও জনগণের ভালোবাসা নিয়েই আমি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করছি। সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের জোয়ার আসার জন্য তৃণমূলে কাজ করে যাচ্ছি, পাশাপাশি তরুণ ভোটারা এগিয়ে রয়েছে প্রচারণায়।
সাক্ষাৎকারের শেষভাগে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দোয়া চাই, ভালোবাসা চাই এই গণতান্ত্রিক লড়াইয়ে আপনাদের সঙ্গেই আমার এগিয়ে যাওয়া।
এটিভি/সুনামগঞ্জ/বিএনপি 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ