https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা - atv sangbad ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা - atv sangbad ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা

সৈকত মনি, এটিভি সংবাদ / ১৫৭ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

সৈকত মনি, এটিভি সংবাদ //

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরও বেশি দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা ফ্যাসিবাদবিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসঙ্গে থাকেন এবং সেটা যদি মানুষ দেখে, তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে। এটা দেখে অনেক বেশি মানুষ খুশি হবে এবং দেশের মানুষ সেটা চায়।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা মঙ্গলবার (২২ জুলাই) রাতে তাঁর সরকারি বাসভবন যমুনায় চারটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন। সেখানে তিনি রাজনৈতিক দলের নেতাদের এসব কথা বলেন।

বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।

আসিফ নজরুল বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা চার বড় রাজনৈতিক দলকে ডেকেছিলেন। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে।

আসিফ নজরুল আরও বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে স্পষ্ট জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাদের মধ্যে কোনো মতভিন্নতা নেই, কোনো বিরোধ নেই। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো বিরোধ বা মতভিন্নতা নেই।

আইন উপদেষ্টা বলেন, তাদের মধ্যে কেউ কেউ বলেছেন রাজনীতির মাঠে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা মাঝেমাঝে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারি। এর মানে এটা নয় যে, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনীতির মাঠে এ ধরনের কিছু কথাবার্তা মাঝে মাঝে বলা হবে। এর থেকে কোনোভাবেই ধারণা করা উচিত নয়, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে আমাদের মধ্যে কোনো রকম ফাটল আছে।

আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলো সরকারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আরও বেশি শক্ত অবস্থান নেওয়ার কথা বলেছে।

এছাড়া বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত।

এটিভি/প্রধান উপদেষ্টা 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ