https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বাংলাদেশ-তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা - atv sangbad বাংলাদেশ-তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা - atv sangbad বাংলাদেশ-তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

বাংলাদেশ-তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ / ১৩৩ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য, শিক্ষা ও শ্রম অভিবাসন খাতে পারস্পরিক সম্পৃক্ততা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি সৌজন্য সাক্ষাতে এলে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়ে একিনচি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং চলমান সংস্কার উদ্যোগের প্রতি তুরস্কের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে চতুর্থ পর্বের পররাষ্ট্র দফতর-পর্যায়ের আলোচনা (এফওসি)-এর নেতৃত্ব দিচ্ছেন।

আলোচনায় উভয় পক্ষ আগে অনুষ্ঠিত এফওসির ফলাফল পর্যালোচনা এবং বহুমুখী অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য নতুন খাতগুলো নিয়ে আলোচনা করে।

তুরস্কের উপ-মন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক বোঝাপড়া বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য নিয়মিত ও সময়োপযোগী ভিত্তিতে এফওসি আয়োজনের গুরুত্বের ওপর জোর দেন।

তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানান এবং বর্তমান ১.১ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য পরিমাণকে ৩ বিলিয়ন ডলারে উন্নীত করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় বাংলাদেশের দক্ষ জনশক্তির বিষয়টি তুলে ধরে উপদেষ্টা তৌহিদ হোসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা এবং সফটওয়্যার উন্নয়নসহ তুরস্কের গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশি পেশাজীবীদের জন্য আরও সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

উভয় পক্ষ প্রতিরক্ষা খাতে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের ইচ্ছা প্রকাশ করে এবং প্রযুক্তিগত দক্ষতা বিনিময় ও সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে।

শিক্ষা খাতে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়, বিশেষ করে তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেয়া হয়।

আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয় যা আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

পররাষ্ট্র উপদেষ্টা ও তুরস্কের উপ-মন্ত্রী ফিলিস্তিন জনগণের অবিচ্ছেদ্য অধিকার ও আত্মনিয়ন্ত্রণের বৈধ সংগ্রামের প্রতি তাঁদের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেন।

এটিভি/পররাষ্ট্র মন্ত্রণালয়/জেড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ