গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন, জেলার পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক।
বুধবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বলেন, ঘটনার শুরু থেকে তদন্ত কার্যক্রম সম্পূর্ণ আইন ও বিধি মোতাবেক চলছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার তদন্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী সমালোচনা হচ্ছে। জেলা পুলিশ সবাইকে আশ্বস্ত করছে যে, মামলা রুজু থেকে এখন পর্যন্ত তদন্ত কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে।
পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মামলার তদন্ত নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্যও সবাইকে আহ্বান জানান।
এটিভি/গাজীপুর/পুলিশ সুপার/এম