https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন - atv sangbad ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন - atv sangbad ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা চরফ্যাশন উপজেলায় হঠাৎ ট্রান্সফরমার চুরির হিড়িক: আতঙ্ক ও ভোগান্তিতে গ্রাহকরা। তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ / ১০১ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ //

বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নেদারল্যান্ডস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করেছে নেদারল্যান্ডস দূতাবাস ও ভিএফএস গ্লোবাল।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর বনানীতে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল নবনির্মিত এ ভিসা সেন্টার উদ্বোধন করেন। কেন্দ্রটি বাংলাদেশি নাগরিকদের স্বল্পমেয়াদি (সি ক্যাটাগরি) ও ক্যারিবীয় অঞ্চলের ভিসা আবেদন নেবে।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীরা অনলাইনে সময় নির্ধারণ করে ২ নভেম্বর থেকে নতুন এই কেন্দ্রে ভিসা আবেদন জমা দিতে পারবেন।

রাষ্ট্রদূত বমেল বলেন, এই উদ্যোগ নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার প্রতিফলন।

তিনি আরও বলেন, বাংলাদেশ নেদারল্যান্ডসের গুরুত্বপূর্ণ অংশীদার, যেখানে ব্যবসা, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগ ক্রমশ বাড়ছে। নতুন এ কেন্দ্র ভ্রমণকারীদের জন্য আরও আধুনিক, কার্যকর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা এনে দেবে।

ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র জানান, নতুন এই কেন্দ্র আবেদনকারীদের জন্য উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করবে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীরা কুরিয়ার ডেলিভারি ও এসএমএস নোটিফিকেশনসহ অতিরিক্ত সেবা নিতে পারবেন, তবে এসব সেবা ভিসা সিদ্ধান্ত বা প্রক্রিয়াকালকে প্রভাবিত করবে না।

ভিসা সংক্রান্ত প্রশাসনিক ও বায়োমেট্রিক কাজগুলো পরিচালনা করবে ভিএফএস গ্লোবাল, তবে ভিসা অনুমোদন সম্পর্কিত সিদ্ধান্ত নেবে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বোরাক মেহনুর ভবনের সপ্তম তলায় (৫১/বি, লেভেল ৭, ঢাকা-১২১৩) অবস্থিত কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

এটিভি/নেদারল্যান্ডস ভিসা সেন্টার/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ