পুতিন এই অর্জনকে ভবিষ্যতের আরো সফল অভিযানের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রাশিয়ার সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভ রবিবার পুতিনকে জানিয়েছেন, রুশ সেনারা পোক্রোভস্ক (রাশিয়ায় ক্রাসনোআর্মেইস্ক) দখল করেছে। ডোনেস্ক অঞ্চলের এই কৌশলগত শহরটি রাশিয়ার ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।
গেরাসিমভ জানিয়েছেন, রাশিয়ার বাহিনী পুরো ডনবাস অঞ্চল দখল করার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ। ডনবাস হলো ডোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের শিল্পাঞ্চল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পররাষ্ট্র কূটনীতিতে অনানুষ্ঠানিক উপদেষ্টার ভূমিকা পালন করছেন।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে দুই দিনের আলোচনা হয়েছে ফ্লোরিডায়। সেখানে যুক্তরাষ্ট্রের সমর্থনে প্রস্তুত করা শান্তি-প্রস্তাবটি আরো পরিমার্জন করা হয়, যা আগে রাশিয়ার জন্য অনুকূল বলে বিবেচিত হচ্ছিল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকগুলোকে গঠনমূলক বলে উল্লেখ করেছেন। তবে তিনি বলেছেন, এখনও কিছু কঠিন বিষয় বাকি আছে, যেগুলো নিয়ে আরো আলোচনা ও সমাধান প্রয়োজন।
এটিভি সংবাদ// এস এম