জেরেমি দকুর ক্রস থেকে প্রথম ছোঁয়ায় গোল করেন হালান্ড। আর তাতেই পূর্ণ হয় মাত্র ১১১ ম্যাচে ১০০ গোল।
এত বড় সাফল্যেও বিস্মিত সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, ‘ও যখন এসেছিল, তখন কেউ ১১১ ম্যাচে ১০০ গোল করবে বললে আমি বিশ্বাসই করতাম না। সংখ্যাটা অবিশ্বাস্য।
হালান্ড নিজেও আবেগাপ্লুত। তিনি বলেন, ‘গর্বের মুহূর্ত। ১০০-এর ক্লাব।
তিনি আরো বলেন, ‘সিটির স্ট্রাইকার হিসেবে গোল করাই আমার কাজ। আমি সেটা মন্দ করি না! আজ হ্যাটট্রিকও হতে পারত।
গত দুই ম্যাচে নিউক্যাসল ও লিডসের বিপক্ষে সুযোগ নষ্ট করে ৯৯ তেই আটকে ছিলেন হালান্ড। কিন্তু ফুলহ্যামের বিপক্ষে কোনো ভুল হয়নি। চলতি মৌসুমে ১৫ গোল নিয়ে ইতোমধ্যেই লিগের শীর্ষ স্কোরার তিনি।
প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলদাতা
১. আর্লিং হালান্ড – ১১১ ম্যাচ
২. অ্যালান শিয়ারার – ১২৪ ম্যাচ
৩. হ্যারি কেইন – ১৪১ ম্যাচ
৪. সার্জিও আগুয়েরো – ১৪৭ ম্যাচ
৫. থিয়েরি অঁরি – ১৬০ ম্যাচ
৬. মোহাম্মদ সালাহ – ১৬২ ম্যাচ
৭. ইয়ান রাইট – ১৭৩ ম্যাচ
৮. রবি ফাউলার – ১৭৫ ম্যাচ
৯. লেস ফের্দিনান্দ – ১৭৮ ম্যাচ
১০. মাইকেল ওয়েইন – ১৮৫ ম্যাচ
১১. অ্যান্ডি কোল – ১৮৫ ম্যাচ।
এটিভি সংবাদ// এস এম