জার্মানির ডিপিএ সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময়, কর্মকর্তারা কী পরিমাণ গুলি চুরি হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি। তবে, অন্যান্য প্রতিবেদনে একজন প্রতিরক্ষা মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রায় ২০ হাজার রাউন্ড গুলি চুরি হয়েছে।
পরের দিন ডেলিভারি নিকটবর্তী ক্লজভিটজ সেনাবাহিনীর ব্যারাকে পৌঁছায়। তখন লক্ষ্য করা হয়, গোলাবারুদ নেই।
স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে গোলাবারুদ ‘হারানোর’ ঘটনা আগেও ঘটেছে। এ ছাড়া গত কয়েক মাসে বার্নবুর্গ ও আইসলেবেন শহরে পুলিশের গোলাবারুদ খোয়া যাওয়ার ঘটনাও ঘটেছে।
এটিভি সংবাদ// এস এম