এর আগে গতকাল বুধবার রাতে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর মধুমতি মডেল টাউন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ সুন্দর কাথা গ্রামের গুলজার হোসেন মানিকের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন আপন (২৫), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ডুবা দাঙ্গা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. আল আমিন (৩২) ও ঢাকা জেলার সাভার থানার তেঁতুলঝোড়া পূর্বহাটি গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. পারভেজ হোসেন ওরফে বক্কর (৩৩)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ‘ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকার মধুমতি মডেল টাউনের ভেতর থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে জামালপুর, মাদারিপুরসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।
এটিভি সংবাদ//এস এম