শনিবার (১৩ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৯৬৯ জন পরোয়ানাভুক্ত ও মামলার আসামি। বাকি ৫৩৭ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে শনিবার ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর উত্তরা পূর্ব থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাহ আলম (৪৭), মো. সোহেল রানা (৩০), মো. রাকিবুল হাসান (৩০), মো. ফারদীন ইসলাম (১৯), রাকিবুর হাসান (১৯), স্বাধীন প্রামাণিক (৪১), সুজন মিয়া (২৫), সিয়াম আহমেদ (২৯), লিটন মিয়া (২৭) ও সোহেল রানা (১৯)। তাদের মধ্যে শাহ আলমের কাছ থেকে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
এটিভি সংবাদ// এস এম