ডমিনিক টোরেত্তো চরিত্রে দীর্ঘদিন ধরে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নেতৃত্ব দেওয়া ভিন ডিজেল সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, রোনালদোর জন্য বিশেষ একটি চরিত্র তৈরি করা হয়েছে। পোস্টে রোনালদোকে ট্যাগ করে দুজনের একটি ছবি শেয়ার করেন তিনি।
ভিন ডিজেল লেখেন, ‘অনেকে জানতে চেয়েছেন, সে কি ফাস্ট-এর গল্পে থাকবে? আমি বলতে পারি, সে সত্যিই একজন খাঁটি মানুষ।
জনপ্রিয় স্ট্রিট রেসিং ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী সিনেমা ফাস্ট এক্স : পার্ট ২ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের এপ্রিল মাসে।
এটিভি সংবাদ// এস এম