চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করছে র্যাব।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে র্যাব-৭ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব সদর দপ্তরে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং বিএসটিআই প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের আমরা জানতে পারি, কতিপয় অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ‘ওয়ানপ্লাস’ নামে একটি কম্পানি অবৈধভাবে অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরি করে আসছে।
অভিযান শেষে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান অভিযানের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন। এ সময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার প্রকৌশলী মো. হাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।