মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বি ধ্ব স্ত, নি হ ত অন্তত ৭
মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা চালানোর সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি গতকাল সোমবার ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
দুর্ঘটনাটি ঘটে দেশটির শিল্পাঞ্চল সান মাতেও আতেনকো এলাকায়। স্থানটি রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে এবং তোলুকা বিমানবন্দর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটি একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল।
এটিভি/এসএম/দুর্ঘটনা