সিলেটে সড়ক দু র্ঘ ট না য় আনসার সদস্যসহ নি হ ত ২, আ হ ত ১২
সিলেট-তামাবিল মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার হেমু করিচর সেতু এলাকায় এবং দুপুর ১২টার দিকে হরিপুর ৭ নম্বর কূপের সামনে দুর্ঘটনাগুলো ঘটে।
নিহত জিহাদ নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার হাজিগঞ্জ (পার্ট) গ্রামের নুরুল হক নূরার ছেলে।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এটিভি/এসএম/দুর্ঘটনা