ফেনীতে গ্রামীণ ব্যাংকে আ গু ন, ৩ মোটরসাইকেল পুড়ে ছাই
ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ব্যাংকে নিচে রাখা তিনটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।
ব্যাংক সূত্রে জানা যায়, শর্শদী বাজারস্থ গ্রামীণ ব্যাংকের অফিসের কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় বুধবারও ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা।