বিনিময় নিয়ে ওয়াক্ফ করার বিধান কী?
প্রশ্ন : সম্পত্তি ওয়াক্ফ করার জন্য কারো থেকে বিনিময় নেওয়া জায়েজ হবে কি? জায়েজ থাকলে এর পদ্ধতি কী কী হতে পারে? দয়া করে জানাবেন।
-মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা
উত্তর : ইসলামের পরিভাষায় ওয়াক্ফ বলা হয় নিজের মালিকানাধীন সম্পদ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে আল্লাহর রাস্তায় দান করা। এ ক্ষেত্রে ওই সম্পদের মালিক কেউ থাকে না, বরং আল্লাহর জন্য হয়ে যায়। তাই ওয়াক্ফ সম্পদের কোনো বিনিময় ওয়াক্ফদাতার জন্য গ্রহণ করার সুযোগ নেই।
এটিভি/এসএম/ইসলামী জীবন