প্রথমবার মেসি বনাম ইয়ামাল
ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষার আর বেশি দিন নেই। আগামী ২৭ মার্চ ফাইনালিসিমায় মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সব ঠিক থাকলে কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে প্রথমবার একই মাঠে দেখা যাবে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে।
লুসাইল স্টেডিয়াম স্পেশাল এক স্মৃতির নাম আর্জেন্টিনার জন্য।
তবে এই তুলনা বরাবরই এড়িয়ে গেছেন স্পেনের এই তরুণ তারকা।
ফাইনালিসিমার এই ম্যাচটি আসছে আরেক বড় মঞ্চের ঠিক আগে। কয়েক মাস পরই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে বিশ্বকাপ। সেই আসরের আগেই শক্তিমত্তার জানান দেওয়ার সুযোগ পাচ্ছে দুই দলই।
এটিভি/এসএম/খেলা