হালিশহর থানা থেকে লু ট হওয়া পি স্ত ল লক্ষ্মীপুরে উদ্ধার
গত ৫ আগস্ট সিএমপির হালিশহর থানা থেকে লুট হওয়া ব্রাজিলে তৈরি একটি তাড়াশ পিস্তল উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। পিস্তলটি সুমন হোসেন (২৮) নামের এক যুবকের কাছে ছিল। অস্ত্রটি উদ্ধারের আগে আটক করা হয় তাকে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে সিএমপির জনসংযোগ শাখা থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানার মামলা দায়ের করে সুমনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এটিভি/এসএম/উদ্ধার