জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা শাখার উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদ শরিফের জীবনীর প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত মশাল মিছিলটি ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। মিছিল শেষে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জুলাই গণহত্যা ও শহীদ শরীফ ওসমান হাদিকে ঘিরে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
গণ অধিকার পরিষদের আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
সদস্য সচিব ও সাবেক সমন্বয়ক শাহ ওয়ালী উল্ল্যাহ মানিক বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে সরকার ব্যর্থ হয়েছে।
মিছিল শেষে জেলার আরো নেতৃবৃন্দরা বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়বে।
এটিভি/এসএম/ সারাদেশ