জাপানের পা/র মা/ণ বি/ক পরিকল্পনার বি রো ধি তা করল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া জানিয়েছে, জাপানের পারমাণবিক অস্ত্র রাখার ইচ্ছা পুরোপুরি দমন করা উচিত। রবিবার (২১ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য প্রকাশ করে।
কেসিএনএর প্রতিবেদনে উত্তর কোরিয়ার এক পররাষ্ট্রনীতি কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, জাপান তাদের তিনটি অ-পারমাণবিক নীতি পর্যালোচনার কথা বলে পারমাণবিক অস্ত্র রাখার ইঙ্গিত দিচ্ছে।
সংবাদমাধ্যমটি আরো জানায়, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমতি দেওয়ার পর থেকেই জাপান এ ধরনের মন্তব্য শুরু করেছে।
এটিভি/এসএম/বিরোধিতা