https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বর্জ্য পোড়ানোর ছবি পাঠালেই পুরস্কার দেবে সরকার - atv sangbad বর্জ্য পোড়ানোর ছবি পাঠালেই পুরস্কার দেবে সরকার - atv sangbad বর্জ্য পোড়ানোর ছবি পাঠালেই পুরস্কার দেবে সরকার - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

বর্জ্য পোড়ানোর ছবি পাঠালেই পুরস্কার দেবে সরকার

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন
বর্জ্য পোড়ানোর ছবি পাঠালেই পুরস্কার দেবে সরকার
বর্জ্য পোড়ানোর ছবি পাঠালেই পুরস্কার দেবে সরকার

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ //

বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এবং এ কাজে নাগরিকদের সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। যেসব স্থানে বর্জ্য পোড়ানো হয়, সেসব এলাকার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে নাগরিকদের প্রতি বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর অনুরোধ করা হয়েছে। প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে সেরা ১০টি ছবিকে পুরস্কার‌ও দেওয়া হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে সরকারের এ উদ্যোগের কথা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ুদূষণ বর্তমানে বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। যানবাহনের ধোঁয়া, ইটভাটার নির্গমন, বিভিন্ন কলকারখানার ধোঁয়া এবং বর্জ্য পোড়ানোর ফলে দেশের বায়ুর মান দিন দিন উদ্বেগজনকভাবে নিম্নগামী হচ্ছে। এর ফলে শ্বাসতন্ত্রের রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, যা বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য গুরুতর বিপদ ডেকে আনছে।

পরিস্থিতি মোকাবেলায় সরকার বায়ুদূষণের উৎস চিহ্নিত ও নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

যেসব স্থানে বর্জ্য পোড়ানো হয়, সেসব এলাকার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে সরকার।বিজ্ঞপ্তিতে দেশের সব নাগরিকের বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। বর্জ্য পোড়ানোর ছবি পাঠাতে হবে climatechange2@moef.gov.bd ইমেইল ঠিকানায়।

ছবির সঙ্গে অবশ্যই প্রেরক বা আলোকচিত্রীর নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান, এলাকার ঠিকানা ও ঘটনার সময় উল্লেখ করতে হবে।প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে এবং নির্বাচিতদের যথোপযুক্ত পুরস্কার প্রদান করা হবে‌ও বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সরকারের এই উদ্যোগে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এটিভি/এসএম/জাতীয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ