পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নের জন্য যুক্তরাষ্ট্রের ৬৮৬ মিলিয়ন ডলারের প্যাকেজ আইন অনুযায়ী কংগ্রেসের নোটিফিকেশন প্রক্রিয়া শেষে অনুমোদন পেয়েছে। এই চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে নির্বাচিত হয়েছে এফ-১৬ নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কংগ্রেসকে জানানো হওয়ার পর ৩০ দিনের মধ্যে কোনো আপত্তি না উঠলে এমন বিক্রয় স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে ধরা হয়। এই ক্ষেত্রে কোনো আপত্তি ওঠেনি, তাই চুক্তিটি কার্যকর হয়েছে।
সাধারণত এমন চুক্তিতে ক্রেতা দেশ নিজস্ব অর্থ বা আগে অনুমোদিত মার্কিন ঋণ বা সহায়তা ব্যবহার করে, পাকিস্তানের ক্ষেত্রেও তাই করা হয়েছে।
এই প্যাকেজের মোট মূল্য ৬৮৬ মিলিয়ন ডলার। এর মধ্যে ৩৭ মিলিয়ন ডলার ব্যয় হবে প্রধান প্রতিরক্ষা সরঞ্জামের জন্য।
সংবেদনশীল উপকরণের মধ্যে রয়েছে মোড-৫ আইডেন্টিফিকেশন ফ্রেন্ড–অর-ফো (আইএফএফ) সিস্টেম, হাতে বহনযোগ্য কি লোডার এবং গোলাবারুদের পরীক্ষার জন্য বিশেষ পুনঃপ্রোগ্রামিং সরঞ্জাম।
পরবর্তীতে ট্রাম্প প্রশাসনের অধীনে ২০২৫ সালের ডিসেম্বরে নতুন করে কংগ্রেসে নোটিফিকেশন পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি না ওঠায়, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এই আপগ্রেড বিক্রয় অনুমোদিত হয়।
এটিভি/এসএম/বিশ্ব