‘কাঁড়ি কাঁড়ি অর্থ, বিশ্বসেরা সব তারকা নিয়ে বছর শেষে হতাশার গল্প।’— ফুটবলে এই কথা মানেই যে পিএসজির দিকে আঙুল তোলা হচ্ছে তা এক বছর আগেও এক বাক্যে মেনে নিতেন ফুটবল ভক্তরা।”
বছরখানেক আগেও যে ক্লাবের ইতিহাসে ছিল না ইউরোপের মেজর কোন শিরোপা, তাদের মাথায় এখন মহাদেশের পাশাপাশি বৈশ্বিক শিরোপার মুকুট। আর সে মুকুটের প্রতিটি পালক নিজ হাতে বসিয়েছেন কিংবদন্তি স্প্যানিশ কোচ লুইস এনরিকে।”
২০২৩ সালে ক্রিস্তফ গালতিয়েরের বিদায়ের পর বিধস্ত পিএসজির দায়িত্ব নেন এনরিকে। একে একে তারকাদের বিদায়ে সবাই ধরেই নিয়েছিলেন তাসের ঘরের মতো ভেঙে পড়বে পিএসজি।”
এমন সব আন্ডারডগ তারকা নিয়েই গত মৌসুমে ‘আরব্য রজনীর’ রূপকথার গল্প লিখেছেন তিনি। ২০২৫ পঞ্জিকাবর্ষে সম্ভাব্য সাত ট্রফির মধ্যে ছয়টি জিতেছেন তিনি! উঠেছেন সবকটি শিরোপা মিশনের ফাইনালে! একমাত্র ক্লাব বিশ্বকাপে চেলসির কাছে ফাইনালে হার চাঁদের কলংকের মতো হয়ে আছে। ”