৫ মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে সরকার অ/ব/গ/ত নয়, আরো যা বললেন প্রেসসচিব
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের পাঁচজন আইন প্রণেতার পাঠানো চিঠি নিয়ে সরকার অবগত নয়।’ বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
প্রেসসচিব জানান, সরকার ৫ মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে অবগত নয়। তবে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।
চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত বা কোনো একটি রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ব্যক্তিভিত্তিক জবাবদিহি ও আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা গণতন্ত্র ও মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়।
এটিভি/এসএম/ জাতীয়