অবসরে বার্সেলোনার ট্রেবলজয়ী রাফিনিয়া
৩২ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া আলকান্তারা। দীর্ঘ ক্যারিয়ারে বারবার মারাত্মক চোট শেষ পর্যন্ত থামিয়ে দিল তার পথচলা।
ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপজয়ী মাজিনিওর সন্তান রাফিনিয়ার ফুটবলজীবন শুরু থেকেই ছিল সম্ভাবনায় ভরপুর। তবে সেই সম্ভাবনার পূর্ণতা আর পাওয়া হলো না।”
বার্সেলোনার হয়ে ছয় বছরের বেশি সময় আগে শেষ ম্যাচ খেলেছিলেন রাফিনিয়া। বিদায়ের সময় তার অবদান স্মরণ করে শুভ কামনা জানিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।”
বার্লিনে চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের সময় রাফিনিয়ার বয়স ছিল মাত্র ২২। তখনই ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জিতেছিলেন তিনি। সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। প্রতিভা ছিল, সুযোগও এসেছিল, কিন্তু বারবারের চোটে সেই যাত্রা আর দীর্ঘ হলো না।”
এটিভি/এসএম/খেলা