উৎসবমুখর নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশি শক্তির নিয়ন্ত্রণ জরুরি। তা না হলে বহুল প্রতিক্ষিত নির্বাচন উৎসবমুখর করা সম্ভব হবে না। বিগত নির্বাচনগুলো নিয়ে মানুষের মাঝে বিস্তর অসন্তোষ রয়েছে। এজন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পর্যক্ষেণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি ।
খুলনা জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে আয়োজিত কর্মশালায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নির্বাচনী আসনগুলোর তিন শতাধিক পর্যবেক্ষক অংশ নেন।
নির্বাচন পর্যবেক্ষকরা যাতে সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য কর্মশালায় পর্যবেক্ষণের নীতি, পদ্ধতি, নির্বাচনী আইন ও বিধির নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
ভয়েস নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটির সভাপতি ও জাতীয় উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেনের সভাপতিত্বে এবং ভয়েস নেটওয়ার্কের সদস্যসচিব ও এটিএন বাংলার প্রধান প্রতিবেদক একরামুল হক সায়েমের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ভয়েস নেটওয়ার্কের ভাইস চেয়্যারম্যান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক।
বক্তারা বলেন, নির্বাচন পর্যবেক্ষণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অপরিবার্য অংশ, যা গণতান্ত্রিক ভিত্তিকে সুদৃঢ় করবে। কারণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক শাসনের মূল ভিত্তি।