কেউ বা/ড়া/বা/ড়ি করলে কোনো ছা/ড় হবে না : মিষ্টি জান্নাত
দেশীয় চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। রূপালি পর্দার অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন এবং ঠোঁটকাটা মন্তব্যের কারণেই অধিকাংশ সময় খবরের শিরোনামে থাকেন তিনি। সমসাময়িক নানা বিষয়ে সোজাসাপ্টা কথা বলে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিষ্টি জান্নাত লেখেন, ‘যা আমার অনেক সাধনার এবং কষ্ট করে অর্জিত, তা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হওয়া এই নায়িকা বর্তমানে অভিনয়ের পাশাপাশি দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত।