দিনাজপুর-৩ (সদর) আসনে দলীয় প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির নেতারা।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৪টায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে সময় নির্ধারণ করা ছিল। সে অনুযায়ী জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ (রবিবার) পর্যন্ত দিনাজপুরের ছয়টি সংসদীয় আসন থেকে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, বাসদ, স্বতন্ত্রসহ মোট ৫৫ জন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জমা পড়েছে একটি।
দিনাজপুর-৩ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচন করে জয় পেয়েছিলেন খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক।
এটিভি/এসএম/সারাবাংলা