https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ জেবুকে নিয়ে এত আগ্রহ দেখে যা বললেন জাইমা রহমান - atv sangbad জেবুকে নিয়ে এত আগ্রহ দেখে যা বললেন জাইমা রহমান - atv sangbad জেবুকে নিয়ে এত আগ্রহ দেখে যা বললেন জাইমা রহমান - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

জেবুকে নিয়ে এত আগ্রহ দেখে যা বললেন জাইমা রহমান

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৩০ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
জেবুকে নিয়ে এত আগ্রহ দেখে যা বললেন জাইমা রহমান
জেবুকে নিয়ে এত আগ্রহ দেখে যা বললেন জাইমা রহমান

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ//

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তার পরিবারের পোষা বিড়াল ‘জেবু’ শেষ কিছু দিন ধরে আছে আলোচনায়। এই সেই বিখ্যাত লোমশ বিড়াল, যার ছবি নেট দুনিয়ায় ভাইরাল। জেবুর এই জনপ্রিয়তা নজরে এসেছে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানেরও। এর প্রতিক্রিয়ায় তিনি একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন আজ।”

তিনি তার ফেসবুকে খানিকটা আফসোসই করেছেন, দেশজোড়া পরিচিতি পেয়েও যে জেবু বুঝেই না বিষয়টা! তিনি লেখেন, ‘জেবুকে ঘিরে এত কৌতূহল দেখে আমি কিছুটা অবাক, আবার মজাও পাচ্ছি। ভাবছি, ও যদি বিষয়টা বুঝতে পারত!’

জেবুকে কীভাবে পরিবারের সবচেয়ে আদরের হয়ে উঠল, সেই গল্পটাও শুনিয়েছেন জাইমা, ‘যে কোনো প্রাণীকে লালন-পালন করা মানেই একটা বড় দায়িত্ব নেওয়া। কারণ, প্রাণীও একটা জীব, আল্লাহর সৃষ্টি। জেবুকে যখন প্রথম ছোট্ট বিড়ালছানা হিসেবে বাসায় এনেছিলাম, তখন ভাবিনি, সে আমাদের পরিবারের এত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাবে। এমনও হয়েছে, আমার আব্বু-আম্মু বাসায় ফিরে আগে জেবুর খবর নিয়েছেন, তারপর আমার! আম্মু যখন বাগান করতেন বা পাড়ায় হাঁটতে যেতেন, জেবু তাঁর চারপাশে লাফিয়ে লাফিয়ে ঘুরত।”

তারেক রহমানও বেশ আদর করেন জেবুকে, জানান জাইমা। তিনি লিখেছেন, ‘সন্ধ্যায় আব্বুর অনলাইন মিটিংগুলো শেষ হওয়া পর্যন্ত তাঁর কোলে গুটিশুটি মেরে বসে থাকত, মাথায় হাত বুলানোর আদর উপভোগ করত। আর আমার ক্ষেত্রে, জেবু যেন সব সময় আমার মনের অবস্থা বুঝে ফেলত; তার ছোট্ট পা আর কোমল ছোঁয়া দিয়ে যেভাবে পারে সেভাবেই সঙ্গ দিত।”

তিনি আরও যোগ করেন, ‘যাঁরা প্রাণী পোষেন, তাঁরা জানেন, পোষা প্রাণী নিয়ে বাসা বদলানো কতটা কঠিন। জেবু এখন মহাদেশ পেরিয়ে একেবারে নতুন একটা দুনিয়ায় এসেছে। ওর ছোট্ট প্রাণটার জন্য এই পরিবর্তনটা অনেক বড় আর কষ্টের, যেটা আমরা পুরোপুরি বুঝতেও পারি না। জেবুর মাধ্যমে আমাদের অনেকেই ধৈর্য শিখেছে, বড়-ছোট সব প্রাণীর প্রতি মমতা শিখেছে, আর ভাষা এক না হলেও একে অন্যকে ভালোবাসা আর যত্ন নেওয়ার সৌন্দর্য বুঝেছে। কারণ ভালোবাসা তো প্রজাতির সীমা মানে না। আমরা ছোটবেলা থেকেই পশু-পাখির সঙ্গে বড় হয়েছি। আমি সত্যিই বিশ্বাস করি, যে মানুষ অন্য কোনো জীবের দায়িত্ব নেওয়ার সৌভাগ্য পায়, সে নিজের সম্পর্কে অনেক বেশি কিছু শিখে ফেলে, যা সে হয়তো কল্পনাও করেনি।’

পোস্টের শেষে জেবু সম্পর্কে মজার একটা তথ্যও জুড়ে দিয়েছেন জাইমা, ‘জেবু সম্পর্কে একটা মজার তথ্য: ও কখনো ‘মিউ মিউ’ করে না! একদমই না। আলমারিতে আটকে গেলেও না। বরং খুশি বা অবাক হলে পাখির মতো নরম করে ডাক দেয়। অনুমতি ছাড়া কোলে নিলে হালকা বিরক্তিতে গোঁ গোঁ করে। আর যেসব বিড়াল ওর পছন্দ না, তাদের দিকে কিন্তু বেশ জোরেই চিৎকার করে!”

জেবু মূলত সাইবেরিয়ান বিড়াল। চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি থেকেই মূলত জেবুকে ঘিরে কৌতূহলের শুরু। পরবর্তীতে আরও কিছু ছবি ছড়িয়ে পড়লে বিড়ালপ্রেমীদের পাশাপাশি সাধারণ নেটিজেনদের মধ্যেও এটি আলোচনার বিষয় হয়ে ওঠে।”

সাইবেরিয়ান জাতের এ লোমশ বিড়ালটির বয়স এখন সাত বছর। বাংলাদেশে যেখানে সাধারণত দেশি কিংবা পার্সিয়ান জাতের বিড়ালই বেশি দেখা যায়, সেখানে সাইবেরিয়ান প্রজাতির একটি বিড়াল স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ