আতশবাজি থেকে আগুন, পুড়লো ঐতিহাসিক চার্চ
আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ//
ভয়াবহ আগুনের কবলে আমস্টারডামের ঐতিহাসিক ভন্দেলপার্ক চার্চ। নতুন বছর উদযাপনে জ্বালানো আতশবাজির আগুনে পুড়ে গেছে প্রায় ১৫০ বছরের পুরোনো গীর্জাটির বিশাল অংশ।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ। এ ঘটনায় কোনোরকম হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গীর্জাটির প্রায় পুরো অবকাঠামোয় ছড়িয়ে যায় আগুন। ভেঙ্গে পড়ে ভবনটির ঐতিহাসিক চূড়াটি। ধসে যায় ছাদের বিশাল একাংশ।
এর আগে, আতশবাজির আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী হিলেগম ও গ্রোনিনগেন শহর। এসব ঘটনার জেরে চলতি বছর থেকে দেশটিতে আতশবাজি নিষিদ্ধের আইন জারির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।