রংপুরের শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে ‘মেরিল সুমন’-কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও সদর থানার কিসমত দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা এ সমন্বিত বিশেষ অভিযান চালায়।
শনিবার (৩ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তার এড়াতে সে ঠাকুরগাঁও জেলায় আত্মগোপনে থাকলেও নিয়মিত রংপুরে এসে নিজের ক্যাডার ও সহযোগীদের সংগঠিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ‘তার বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে তার সহযোগী ও অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
এটিভি/এসএম/সারাবাংলা