জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ এবং দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি-২)।আটককৃতরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাধবপুর জলঙ্গা এলাকার আবু সাঈদ (৩৫) ও সুজন মিয়া (২৮)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ) ভোরে বকশীগঞ্জ উপজেলার বালুরচর এলাকা থেকে ২৪ বস্তা প্রসাধনী পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭ হাজার ৪০০ টাকা। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার(ডিবি-২) ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য চোরাচালান করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় দুটি অটোরিকশায় ২৪ বস্তা প্রসাধনী পাওয়া গেলে এবং জব্দ পণ্য গুলো বহনের দায়ে আবু সাঈদ ও সুজন মিয়াকে আটক করা হয়।দুপুরে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।
ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার আরও জানান, চোরাচালান, মাদক, জুয়া ও অপরাধ দমনে ডিবি-২ এর অভিযান অব্যাহত থাকবে।