মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডের অদূরে বিবিএল ইটভাটার মালিক মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়।
মঙ্গলবার ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিক মিজানুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান।
অন্যদিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুর এলাকায় অবস্থিত এইচবি ব্রিকস ইটভাটার প্রোপ্রাইটর মোঃ ইয়াসিনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটার মালিককে এই অর্থদণ্ড প্রদান করা হয়।