জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারী) সকালে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শামছুল হুদা (রতন) কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি নুর-ই-ইলাহী, সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর-আল-বশির, কোষাধ্যক্ষ মোঃ হাসান আলী, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাঈদ গালিব, সাধারণ পরিষদের সদস্য মোঃ রিফাত আলী প্রমুখ।
কম্বল বিতরণকালে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শামছুল হুদা (রতন) বলেন, বিগত ৪৮ (১৯৭১-২০১৯) বছরে দেওয়ানগঞ্জে কোন সাংবাদিক সংগঠন তৈরি হয়নি। ২০২০ সালে এক ঝাঁক তরুণ সাংবাদিক অদম্য প্রচেষ্টায় সাংবিধানিকভাবে দেওয়ানগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠা করেছে। সংগঠনটি পেশাদারিত্ব ও দায়িত্ববোধের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের আয়োজন করে থাকে। তিনি আরো বলেন, সকলের সহযোগিতায় দেওয়ানগঞ্জ প্রেসক্লাব দিন দিন এগিয়ে যাচ্ছে।