https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ পুনরায় খুলেছে ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত ক্রসিং - atv sangbad পুনরায় খুলেছে ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত ক্রসিং - atv sangbad পুনরায় খুলেছে ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত ক্রসিং - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

পুনরায় খুলেছে ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত ক্রসিং

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৫৫ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
পুনরায় খুলেছে ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত ক্রসিং
পুনরায় খুলেছে ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত ক্রসিং

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ //

গাজায় ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত পারাপার (ক্রসিং) সোমবার পুনরায় খুলেছে বলে এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। তবে মিসরের রাষ্ট্র-সংযুক্ত গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে উভয় দিক থেকে দিনে মাত্র ৫০ জনকে পারাপারের অনুমতি দেওয়া হবে।

এই কার্যক্রম পুনরায় শুরু হওয়ার আগে সপ্তাহান্তে ইসরায়েলি হামলার এক দফায় ডজনখানেক মানুষ নিহত হন বলে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রাফা শহরে একটি সুড়ঙ্গ থেকে ফিলিস্তিনি যোদ্ধারা বেরিয়ে আসার প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে।

মিসরের সঙ্গে রাফা পারাপারটি গাজার একমাত্র প্রবেশ ও প্রস্থানের পথ, যা ইসরায়েলের মধ্য দিয়ে যায় না এবং এটি মানুষ ও পণ্য—উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার।

হামাসের সঙ্গে যুদ্ধ চলাকালে ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী এই পারাপারের নিয়ন্ত্রণ নেয় এবং তারপর থেকে এটি মূলত বন্ধই ছিল।

কঠোরভাবে সীমিত একটি পরীক্ষামূলক ধাপে রবিবার আংশিকভাবে কার্যক্রম শুরু হয়, যেখানে মানুষের যাতায়াত অন্তর্ভুক্ত ছিল না। ত্রাণ সংস্থাগুলোর মাসের পর মাসের আহ্বানের পর এই উদ্যোগ নেওয়া হয়।

ইসরায়েলি কর্মকর্তা বলেন, ‘এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ইইউবিএএম দলগুলো পৌঁছনোর পর, রাফাহ পারাপারটি এখন বাসিন্দাদের যাতায়াতের জন্য—প্রবেশ ও প্রস্থান উভয়ের ক্ষেত্রেই—খুলে দেওয়া হয়েছে।’ তিনি ইউরোপীয় সীমান্ত সহায়তা মিশনের কথা উল্লেখ করেন।

মিসরের রাষ্ট্র-সংযুক্ত গণমাধ্যম জানায়, পুনরায় খোলার প্রথম কয়েক দিনে উভয় দিক থেকে দিনে ৫০ জন করে পারাপার করবেন বলে আশা করা হচ্ছে।

মিসরের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত আল-কাহেরা নিউজ এক অজ্ঞাত সূত্রের বরাতে জানায়, ‘কার্যক্রমের প্রথম দিনগুলোতে মিসর থেকে গাজার দিকে ৫০ জন যাবেন এবং গাজা থেকে ৫০ জন আসবেন।

সীমান্তের একটি সূত্র জানিয়েছে, সোমবার কয়েক ডজন মানুষ মিসরের পাশে গাজায় প্রবেশের অপেক্ষায় পৌঁছন।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা এই পারাপারটি খোলা থাকবে।

যুদ্ধের শুরুর দিকে আহত হয়ে পা কেটে ফেলতে হয় ফিলিস্তিনি মোহাম্মদ নাসিরের। তিনি বলেন, ‘রাফা পারাপারটি জীবনরেখা। গাজায় পাওয়া যায় না—এমন একটি অস্ত্রোপচার আমার দরকার, যা বিদেশে করা সম্ভব।

এটিভি/এসএম/বিশ্ব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ