জামায়াতের জনপ্রিয়তায় ভ'য় পেয়ে একটি গোষ্ঠী অ'প'তথ্য ছড়াচ্ছে : আমির
জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে অপতথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।”
জামায়াত আমির ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত।”