জামায়াত আমির বলেন, ‘দেড় যুগ ধরে দেশবাসী ভোট দিতে পারেনি, আমিও পারিনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪—এই তিনটি নির্বাচনের সময় আমি কারাগারে ছিলাম।”
কোনো দলের নয়, জনগণের সরকার গঠনে ভোট দিন : জামায়াত আমির
অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ//
জামায়াত আমির বলেন, ‘দেড় যুগ ধরে দেশবাসী ভোট দিতে পারেনি, আমিও পারিনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪—এই তিনটি নির্বাচনের সময় আমি কারাগারে ছিলাম।”
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি—নারী-পুরুষ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণভাবে, নিরাপদে ও নিঃশঙ্কচিত্তে ভোট দিতে পারেন। আসুন, নিজ নিজ ঘর থেকে বেরিয়ে এসে ভোটাধিকার প্রয়োগ করি এবং রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হই।”
গতকাল বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের টাকা নিয়ে আটকের ঘটনায় প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একই বিষয়কে মিডিয়ায় ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। কেউ যদি অপরাধ করে থাকে—সে আমি হলেও আমি তার বিপক্ষে। কিন্তু অপরাধ নয়, সেটাকে জোর করে অপরাধ বানানোও একটি বড় অপরাধ। আমাদের সমাজে এই ধরনের ম্যালপ্র্যাকটিস রয়েছে।”
তিনি বলেন, ‘মানুষের ভোটের অধিকার রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।”