দুর্গাপুরে দশভূজাঁ মন্দিরে ৪০ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন শুরু
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সুসং পরগনার ঐতিহ্যবাহী শ্রী শ্রী দশভূজাঁ মন্দির প্রাঙ্গণে আজ থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন। বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় আয়োজিত এই মহোৎসব টানা ৫ দিনব্যাপী (৪০ প্রহর) চলবে।
উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে সাজ সাজ রব বিরাজ করছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কীর্তনীয়া দল নামসুধা পরিবেশন করবেন। সংকীর্তন চলাকালীন প্রতিদিন ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ ভক্ত ও সুধীজনকে এই আধ্যাত্মিক উৎসবে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।