হাসপাতাল পরিদর্শনে আসছেন এমপি— এমন খবরে রোগীদের সরিয়ে বিএনপির ২৩ নেতাকর্মী হাসপাতালের বেডে শুয়ে পড়েন। পরে পরিদর্শন শেষে এমপি চলে গেলে রোগী সাজা বিএনপির নেতাকর্মীরা চলে যায়।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরিদর্শনকালে চট্টগ্রাম-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের সঙ্গে শতাধিক নেতাকর্মীর ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে বিভিন্ন মারামারিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকে সুস্থ হয়ে উঠেন। নির্বাচনে বিএনপিপ্রার্থী সরওয়ার জামাল নিজাম বিপুল ভোটে জয় লাভ করে শপথ নিতে ঢাকা চলে যায়। গত রবিবার তিনি ঢাকা থেকে ফেরে সোমবার দুপুরে আহতদের দেখতে হাসপাতালে যান।