ভাঙ্গায় রাতের আঁধারে পেঁয়াজের কদম নষ্ট, কৃষকের অভিযোগ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদী গ্রামের এক কৃষকের পেঁয়াজের কদম রাতের আঁধারে কেটে বা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে ওই কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ভুক্তভোগী কৃষক জানান, তিনি তার জমিতে পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য পেঁয়াজের কদম চাষ করেছিলেন। কিন্তু অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে শত্রুতা করে তার ক্ষেতের পেঁয়াজের কদম ছিঁড়ে ফেলে দেয়।
সকালে জমিতে গিয়ে তিনি বিষয়টি দেখতে পেয়ে হতাশ হয়ে পড়েন। পরে তিনি ক্ষতিগ্রস্ত পেঁয়াজের কদম নিয়ে ভাঙ্গা উপজেলা কৃষি অফিসে গিয়ে অভিযোগ জানান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।