https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ এক হাতে দোকান অন্য হাতে সংসার। দুর্গাপুরে অপরাজিতা কবিতা দত্ত। - atv sangbad এক হাতে দোকান অন্য হাতে সংসার। দুর্গাপুরে অপরাজিতা কবিতা দত্ত। - atv sangbad এক হাতে দোকান অন্য হাতে সংসার। দুর্গাপুরে অপরাজিতা কবিতা দত্ত। - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

এক হাতে দোকান অন্য হাতে সংসার। দুর্গাপুরে অপরাজিতা কবিতা দত্ত।

সত্যম চক্রবর্তী , দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধিঃ / ৮৪ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
এক হাতে দোকান অন্য হাতে সংসার। দুর্গাপুরে অপরাজিতা কবিতা দত্ত।
এক হাতে দোকান অন্য হাতে সংসার। দুর্গাপুরে অপরাজিতা কবিতা দত্ত।

কবিতা দত্ত (৫১) একজন সংগ্রামী নারী যিনি গত ১৮ বছর ধরে এক হাতে দোকান, অন্য হাতে সংসার সামলে লড়াই করে যাচ্ছেন।
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের শিবগঞ্জ বাজারে ২০০১ সালে ‘মেসার্স দত্ত ট্রেডার্স’ নামে ব্যবসা শুরু করেন তার স্বামী গোবিন্দ দত্ত। কিন্তু ২০০৮ সালে হঠাৎ হৃদরোগে তার মৃত্যু হলে পরিবারে নেমে আসে অন্ধকার। সংসারের হাল ধরার মতো কেউ না থাকায় তিন সন্তানকে নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হন কবিতা দত্ত। পরিবারের নানা বাধা-বিপত্তি পেরিয়ে তখন থেকেই দোকান ও সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।
কবিতা দত্ত বলেন, স্বামীর মৃত্যুর সময় বড় মেয়ের বয়স ছিল ১০ বছর, ছেলের ৬ আর ছোট মেয়ের মাত্র আড়াই বছর। তখন পরিবারের সব বাধাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। তাদের সেই বাধাই আমাকে আরও শক্ত করে তুলেছিল। ভবিষ্যতের কথা ভেবেই পথচলা শুরু করি। আজ আমি সফল। বড় মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলে পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে। ছোট মেয়ে এখনও পড়াশোনা করছে।
তিনি আরও বলেন, শুরুতে দোকান সামলানো ছিল আমার কাছে ভয়ের। স্বজনদের কাছ থেকে শুনতে হয়েছে নানা কটু কথা, পেতে হয়েছে বাধাও। কিন্তু লড়াই করা আর সন্তানদের ভবিষ্যতের চিন্তা করেই নিজেকে শক্ত করে তুলি।
কবিতা দত্ত বলেন, এখন প্রতিদিন সকাল ৫টায় ঘুম থেকে উঠি। রান্না-বান্না শেষ করে সাড়ে আটটার দিকে দোকান খুলে বসি। বেচাকেনা, হিসাব সবকিছুই প্রায় একাই সামলাই। আমাকে সহযোগিতা করার জন্য একজন দাদা আছেন, তারপরও কখনো কখনো নিজেকেই কাজে হাত লাগাতে হয়। এসবের ফাঁকে আবার বাসায় গিয়ে ঘরের কাজও করি।
কবিতা দত্তের ছোট মেয়ে জয়াবতী দত্ত বলেন, ছোটোবেলায় আমার বাবা মারা যান। তারপর থেকেই আমাদের পরিবারের সব দায়িত্ব আমার মায়ের ওপর। বাবার আদর আর মায়ের ভালোবাসা দুটোই আমরা মায়ের কাছ থেকেই পেয়েছি।
স্থানীয় ব্যবসায়ী খান সুমন বলেন, আমরা দেখেছি গোবিন্দ দাদার মৃত্যুর পর কবিতা দিদি খুব কষ্ট করে দোকান পরিচালনা করছিল। আমরা যারা বাজারের ব্যবসায়ী সব সময় উনার পাশে থেকে সব রকম সহযোগিতা করেছি । আজ তিনি বাজারের সফল দশ ব্যবসায়ীর একজন৷
ক্রেতা, বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের কাছেও কবিতা দত্ত এখন এক গর্বের নাম। তার সাহস ও সংগ্রামের গল্পে প্রশংসায় পঞ্চমুখ সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ