শরীয়তপুরের ডামুড্যায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক ফারুক হাওলাদারের পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।
সোমবার (৯ মার্চ) বেলা সারে ১২ টার দিকে নিহত ফারুক হাওলাদারের বাড়িতে অর্থের থেকে প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন,গত কয়েকদিন আগে ফারুক হাওলাদার নামের একজন নির্মাণ শ্রমিক নির্মাণাধীন একটি ভবনের কাজ করার সময় ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাসায় এসেছি তার স্ত্রী এবং তার সন্তানদের সাথে কথা বলেছি। এবং মানবিক সহায়তার কার্যক্রম হিসেবে আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি।
উল্লেখ্য, ডামুড্যায় রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩ টার দিকে ডামুড্যা বাস স্ট্যান্ড এলাকার এ সামাদ ইসলামী একাডেমী-এর পাশে ফেরদৌসীর বেগম এর নির্মাণাধীন আবাসিক চারতলা ভবন থেকে নিচে পড়ে মোঃ ফারুক হাওলাদার (৪০) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়।
মোহাম্মদ নান্নু মৃধা,
01911160338//
৯/৩/২৬ ইং তারিখ।
(ক্যাপশন ডামুড্যায় ছাদ থেকে পড়ে নিহত নির্মাণ শ্রমিক ফারুক এর পরিবারের সদস্যদের হাতে অর্থ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী।