https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ গাইবান্ধায় জ্বালানী তেল সংকট, অ্যাম্বুল্যান্সে তেল না থাকায় হাসপাতলে নেওয়ার আগেই রোগীর মৃত্যু! - atv sangbad গাইবান্ধায় জ্বালানী তেল সংকট, অ্যাম্বুল্যান্সে তেল না থাকায় হাসপাতলে নেওয়ার আগেই রোগীর মৃত্যু! - atv sangbad গাইবান্ধায় জ্বালানী তেল সংকট, অ্যাম্বুল্যান্সে তেল না থাকায় হাসপাতলে নেওয়ার আগেই রোগীর মৃত্যু! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

গাইবান্ধায় জ্বালানী তেল সংকট, অ্যাম্বুল্যান্সে তেল না থাকায় হাসপাতলে নেওয়ার আগেই রোগীর মৃত্যু!

সৈকত আহম্মেদ লিমন, গাইবান্ধা সদর প্রতিনিধি / ১২৬ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

সৈকত আহম্মেদ লিমন, গাইবান্ধা সদর //

গাইবান্ধায় জ্বালানি তেল সংকট দেখা দেওয়ায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ফুলছড়ি উপজেলায় অ্যাম্বুল্যান্সে তেল সংকটের কারণে এক গুরুতর আহত রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের আছমতউল্লাহর ছেলে খোকা মিয়া (৬০) নামে ওই ব্যক্তি একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন।

স্থানীয় কয়েকজন যুবক দ্রুত তাকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু সরকারি অ্যাম্বুল্যান্সে তেল না থাকায় তাকে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। ফলে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ১৮ তারিখের আরএমও এর স্বাক্ষরিত টানানো একটি নোটিশে উল্লেখ রয়েছে, জাতীয় পর্যায়ে তেল সংকটের কারণে সাময়িকভাবে অ্যাম্বুল্যান্স সেবা বন্ধ রয়েছে।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রুহুল আমিন জানান, তেলের জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি।

জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অয়ন মন্ডল বলেন, রোগীকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু অ্যাম্বুল্যান্সে তেল না থাকায় সময়মতো নেওয়া সম্ভব হয়নি।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান মিডিয়াকে জানান, আমি যেটা জেনেছি তেল সংকটের কারণে ফুলছড়ি হাসপাতালে অ্যাম্বুল্যান্স সেবা বন্ধ আছে। তেলের পাম্পের সাথে যোগাযোগ, দ্রুত তেলের ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে তিনি জানান ।

স্থানীয়দের অভিযোগ, জরুরি মুহূর্তে অ্যাম্বুল্যান্স সেবা বন্ধ থাকা স্বাস্থ্য ব্যবস্থাপনার বড় ধরনের অব্যবস্থাপনার প্রমাণ, যা ভবিষ্যতে আরও প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ