মেহেদী হাসান, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি //
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা গ্রামের মো. শাকিল (পেশায় ট্রাক ড্রাইভার) গত ১৫ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের সদস্যদের।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫/০৩/২০২৬ তারিখে মির্জাপুরের গোড়াই পুলিশ ফাঁড়ি এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি।
নিখোঁজ ব্যক্তির পরিচয়;
মো. শাকিল, পেশা- ট্রাক ড্রাইভার, গ্রাম: কোকডহরা থানা- কালিহাতি, জেলা- টাঙ্গাইল।
শাকিলের নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি এই যুবকের সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে মানবিক দিক বিবেচনা করে নিচের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর: 📞 ০১৩২০-৩৩৬৭৮৭
আপনার সামান্য সহযোগিতা একটি ছেলেকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখতে পারে। সংবাদটি শেয়ার করে শাকিলকে খুঁজে পেতে সাহায্য করুন।