মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে বিদেশি মদ, ফেন্সিডিল ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর এলাকায় জনতা ব্যাংক পশ্চিম মুক্তারপুর শাখা ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— চর মুক্তারপুর এলাকার ছাব্বির আলী (৩০) ও ফরিদপুর জেলার কোতোয়ালি থানার বাখুন্ডা এলাকার মো. শাহিন শেখ (৫১)। তিনি বর্তমানে চর মুক্তারপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন জেলায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।