https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বর্ণাঢ্য আয়োজনে হিজলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন। - atv sangbad বর্ণাঢ্য আয়োজনে হিজলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন। - atv sangbad বর্ণাঢ্য আয়োজনে হিজলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন। - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

বর্ণাঢ্য আয়োজনে হিজলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন।

মোহাম্মদ নাসির উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধ । / ৫২ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে হিজলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন।
বর্ণাঢ্য আয়োজনে হিজলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন।

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধায় এবং উৎসবমুখর পরিবেশে বরিশালের হিজলা উপজেলায় উদযাপিত হয়েছে (২৬ মার্চ) ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ । শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করাসহ দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে দিয়ে এ দিবস পালন করা হয় ।

দিবসের সূচনায় সকাল ৭টায় নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপির পক্ষে হিজলা উপজেলা প্রশাসনের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয় । এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল,হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদিল হোসেন, হিজলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

শহীদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদদের প্রতি পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান, হিজলা থানা পুলিশ, নৌপুলিশ, ফায়ার সার্ভিস ইউনিট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ । এদিকে উপজেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে শহীদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন । পরে উপজেলায় একটি আনন্দ র্যালী করেন তারা।

এরপর বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মাল্যদান করা হয় এবং বীর শহীদদের প্রতি দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

পরে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার ।

অনুষ্ঠানের শুরুতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয় । এরপর সাদা পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

এরপর শুরু হয় কুচকাওয়াজ প্রদর্শনী । এতে অংশগ্রহণ করে হিজলা থানা পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনী, ফায়ার সার্ভিস ইউনিট এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা । শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং পুরো মাঠজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে ।

সভাপতির বক্তব্যে মোঃ ইলিয়াস সিকদার বলেন, ১৯৭১ সালের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। ২৬ মার্চের প্রথম প্রহরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর জাতি স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে । দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার ৫৬ বছরের পথচলায় দেশ নানা চ্যালেঞ্জ অতিক্রম করেছে। ২০২৪ সালের আগস্টে সংঘটিত স্বৈরাচার পতন আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে । এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রাখা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ