ব্রঙ্গপুত্র নদীর কোল ঘেসে গড়ে উঠেছে পার- বাগুড়িয়া গ্রাম।যার বেশির ভাগ মানুষেই কিনা মাছ ধরা পেশার সাথে জড়িত। সকাল থেকে রাত অবধী টানা মাছ শিকার করে মানবতার জীবন যাপন করেন তারা।জাল আর নৌকাই যেন তাদের নিত্য দিনের সঙ্গী। ডিঙি নৌকার সাথে ভেসে ভেসে মাছ ধরার দৃশ্য প্রাকৃতিক লাবন্যকেও যেন হার মানায়। তাইতো বাহারি রকমের নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করে নৌকা তৈরীর মালিক ও কারিগড়রা।
সরজমিনে উপস্থিত হলে চোখ পড়ে পার বাগুড়িয়া গ্রামের গ্রামীন পরিবেশে নৌকা তৈরীর হিড়িক। উৎসব মুখোর পরিবেশ আর কারিগড়দের হাতুড়ির ধুপধাপ শব্দে মুখরিত হয়েছে স্থানটি।
নৌকার মালিকের সাথে কথা হলে তিনি জানান,আমাদের জীবিকার মুল বাহন জাল আর নৌকা।এ নৌকায় ভেসে ভেসে মাছ ধরতে হয় আমাদের। তাইতো মাছ ধরার জন্য নৌকা তৈরী করি আমরা।তবে যে সময় নদিতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয় সে সময় আমরা মাছ ধরা থেকে বিড়ত থাকি। সে সময় আমাদেরকে সরকারের পক্ষ থেকে ত্রিশ কেজি চাল বরাদ্দ দিয়ে থাকে। এ বরাদ্দকৃত চাল দিয়ে সে সময় চলতে আমাদের কষ্ট হয়।আমরা সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাই।
এদিকে নৌকা তৈরীর কারিগড়রা জানায়, আমরা প্রতিবছর বন্যা আসলেই ব্যস্ত সময় পার করি নৌকা তৈরীতে। গাইবান্ধা সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের মধ্যে নৌকা তৈরীর কাজ করে থাকি।তবে অবসর সময় গুলোতে ঘর তৈরীর কাজ করে জীবিকা চালাই।