https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মধ্যপ্রাচ্য যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি - atv sangbad মধ্যপ্রাচ্য যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি - atv sangbad মধ্যপ্রাচ্য যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

মধ্যপ্রাচ্য যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ / ৫২ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

4 / 100 SEO Score

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ//

মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ গুরুত্বপূর্ণ ঘটনাবলি গ্যারিস থেক পাঠানো এএফপির প্রতিবেদন অনুযায়ী নিচে তুলে ধরা হলো:

ইরানের পেট্রোকেমিক্যাল কেন্দ্র লক্ষ্যবস্তু

ইরানের গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী মাহশাহরের একটি পেট্রোকেমিক্যাল অঞ্চলে আঘাত হানা হয়েছে। এতে সেখানে অবস্থিত একাধিক কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

তুর্কি জাহাজের চলাচল

তুরস্কের পতাকাবাহী দ্বিতীয় একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালোগলু।

তিনি বলেন, ‘যুদ্ধ শুরুর সময় তুর্কি মালিকানাধীন ১৫টি জাহাজ ছিল… এর মধ্যে দুটি ইতোমধ্যে প্রণালী পার হয়েছে।’

ইরানে মৃত্যুদণ্ড কার্যকর
ইরান সরকার নিষিদ্ধ বিরোধী সংগঠনের সদস্যপদ এবং ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাতের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

এটি নিষিদ্ধ ‘পিপলস মুজাহেদিন অব ইরান (এমইকে)’ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপের অংশ। এর আগে সপ্তাহের শুরুতে একই সংগঠনের আরও চার সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বাহরাইনে চারজন আহত

বাহরাইনে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা অব্যাহত রয়েছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাইয়ের দুটি ভবনে ধ্বংসাবশেষ আঘাত হেনেছে। এর একটি ভবনে মার্কিন ক্লাউড কম্পিউটিং কোম্পানি ‘ওরাকল’-এর কার্যালয় রয়েছে।

তেহরানে বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ষষ্ঠ সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপির এক সাংবাদিক জানিয়েছেন।

স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে (০৪০০ জিএমটি) এসব বিস্ফোরণ ঘটে এবং আকাশ থেকে ড্রোনের মতো শব্দ শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৈরুতে ইসরাইলি হামলা

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে ‘হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে’ হামলা শুরু করেছে।

শনিবার ভোরে আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীতে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এর একটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায় বলে এএফপির সাংবাদিক জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শহরের দক্ষিণ উপশহরে দুটি বিমান হামলা চালানো হয়েছে।

ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত

শুক্রবার দক্ষিণ লেবাননে বিস্ফোরণে আহত জাতিসংঘের তিন শান্তিরক্ষীই ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ। এর কয়েক দিন আগেই পৃথক বিস্ফোরণে আরও তিন ইন্দোনেশীয় নিহত হন।

লেবাননে জাতিসংঘের অন্তর্র্বতীকালীন বাহিনী (ইউএনআইএফআইএল) জানিয়েছে, এল আদাইসে এলাকার কাছে একটি জাতিসংঘ স্থাপনার ভেতরে এই বিস্ফোরণ ঘটে।

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। এতে একজন আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

ইসরাইলের ‘মাগেন ডেভিড আদোম’ জরুরি সেবা জানিয়েছে, মধ্যাঞ্চলীয় শহর বেনেই ব্রাকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি কাঁচের টুকরার আঘাতে সামান্য আহত হন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দ্বিতীয় মার্কিন বিমান ভূপাতিত : দাবি ইরানের

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, উপসাগরীয় অঞ্চলে তারা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় একটি সামরিক বিমান ভূপাতিত করেছে।

এ বিষয়ে ওয়াশিংটন থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ বা অস্বীকৃতি পাওয়া যায়নি। তবে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, পাইলটকে উদ্ধার করা হয়েছে।

সিরিয়ায় একজন নিহত

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের কুনেইত্রা প্রদেশে ইসরাইলি গোলাবর্ষণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এলাকা ইসরাইল অধিকৃত গোলান মালভূমির কাছে অবস্থিত।

সানা সংবাদ সংস্থা জানিয়েছে, ‘ইসরাইলি ট্যাংকের’ হামলায় ওই ব্যক্তি নিহত হন, যদিও রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ